1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে লিটন মন্ডল (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরের দিকে উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে অভিযান চালিয়ে লিটন মন্ডলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত লিটন মন্ডল তারাশী গ্রামের লিখন মন্ডলের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাঁজা সেবনের সময় লিটন মন্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সরকারের নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। কোটালীপাড়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬