পলাশবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ, পুলিশের হাতে আটক বাবা
দিনাজপুরের বীরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী সাটাম মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
আজ ২০ আগস্ট ২০২৬ ইং, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেলিম সাউন্ড সিস্টেমের পরিচালক সেলিম উদ্দিনের নিজ বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করার সময় এলাকাবাসী তাকে আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে বীরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
তবে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশি তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

























