1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু তাসপিয়াকে নদীতে ফেলে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

সুলতান মাহমুদ, নবাবগঞ্জ, দিনাজপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর), ২১ আগস্ট: নয় বছরের শিশু তাসপিয়াকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার সৎ বাবা শাফিউল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছি’ বলে তাসপিয়াকে নিয়ে বের হন শাফিউল। রাণীগঞ্জ বাজার থেকে ভ্যানে করে কবিরপুর, গোবিন্দপুর হয়ে মুসিপাড়ার ঘাটে নিয়ে যান তিনি। সেখান থেকে নৌকায় করে ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহসংলগ্ন করতোয়া নদীর মাঝখানে গিয়ে প্রথমে শিশুটিকে পানিতে ফেলে দেন। পরে মায়া হলে নদী থেকে তুলে নৌকায় নিয়ে বুকে জড়িয়ে ধরেন। তীরে ফেরার পর স্ত্রী লিজার সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে শিশুটিকে আবার নদীতে ফেলে দেন।

পরদিন সন্ধ্যায় করতোয়া নদীতে তাসপিয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে শাফিউলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১১:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শিশু তাসপিয়াকে নদীতে ফেলে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৬:১১:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬