1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় আনোয়ার আলীর রহস্যজনক মৃত্যু, প্রকৃত কারণ উদঘাটনে সুশীল সমাজ ও স্বজনদের দাবি

ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পর মো. আনোয়ার আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা বসন্তপুর এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানে রাস্তার মাঝামাঝি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার আলী সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া (পাঁচপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. গেদু মিয়া।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে আনোয়ার আলী শেরকোল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর সোমবার ভোগা বসন্তপুর এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানে রাস্তার মাঝামাঝি এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলে সেটি নিখোঁজ আনোয়ার আলীর বলে নিশ্চিত হন স্বজনরা।

তবে আনোয়ার আলীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে তিনি ওই স্থানে পৌঁছেছেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

সিংড়ায় আনোয়ার আলীর রহস্যজনক মৃত্যু, প্রকৃত কারণ উদঘাটনে সুশীল সমাজ ও স্বজনদের দাবি

আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬