1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

মোঃ সাদিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে ওবায়দুল (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর (হেলিপ্যাড) এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওবায়দুল ওই এলাকার খতিবরের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লায় রিকশা চালাতেন। তার স্ত্রী একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। কর্মস্থল থেকে প্রায় ১৮ দিন আগে ওবায়দুল নাগেশ্বরীর নিজ বাড়িতে ফিরে আসেন। স্থানীয়দের দাবি, তিনি কিছুটা নেশাগ্রস্ত ছিলেন।

পরিবার ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনার দিন ভোররাতে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে ওবায়দুলের তীব্র বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি নাগেশ্বরী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানার পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬