1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যারি পটার’ সিরিজে গিলডেরয় লকহার্ট হচ্ছেন কিট হারিংটন

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচবিওর বহুল আলোচিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজে যুক্ত হয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত ব্রিটিশ অভিনেতা কিট হারিংটন। সিরিজটির দ্বিতীয় সিজনে তাকে হগওয়ার্টসের আত্মপ্রেমী শিক্ষক ও লেখক গিলডেরয় লকহার্ট চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এইচবিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে গিলডেরয় লকহার্ট চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা নিকোলাস হোল্ট চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। পরে তার স্থলাভিষিক্ত হন কিট হারিংটন।

‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হারিংটনের জন্য ‘হ্যারি পটার’ হবে এইচবিওর সঙ্গে তৃতীয় কাজ। এর আগে তিনি এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইনডাস্ট্রি’তেও অভিনয় করেছেন।

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে অবশ্য এর আগেও কাজ করেছেন হারিংটন। গত বছর প্রকাশিত অডিবলের ‘হ্যারি পটার: দ্য ফুল-কাস্ট অডিও এডিশন’-এ গিলডেরয় লকহার্ট চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

বড়দিনে আসছে প্রথম সিজন

জে কে রাওলিংয়ের বিখ্যাত বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ অবলম্বনে নির্মিত নতুন সিরিজটির প্রথম সিজন চলতি বছরের বড়দিনে এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় সিজন তৈরি হবে সিরিজের দ্বিতীয় বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ অবলম্বনে। এর শুটিং চলতি শরতে শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সিরিজে হ্যারি পটার চরিত্রে অভিনয় করবেন উদীয়মান অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিন। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে থাকছেন অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যান্টন।

এ ছাড়া হগওয়ার্টসের প্রধান শিক্ষক আলবাস ডাম্বলডোর চরিত্রে দেখা যাবে অস্কার মনোনীত অভিনেতা জন লিথগোকে। রুবিউস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করছেন নিক ফ্রস্ট।

১০ বছরে সাত সিজনের পরিকল্পনা

এইচবিও জানিয়েছে, জে কে রাওলিংয়ের মূল সাতটি বই অবলম্বনে আগামী ১০ বছরে মোট সাতটি সিজনে সিরিজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রতিটি সিজনে মূল বইগুলোর একটি করে গল্প তুলে ধরার পরিকল্পনা করেছে নির্মাতারা।

কিট হারিংটনের গিলডেরয় লকহার্ট চরিত্রে যুক্ত হওয়া সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৪:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

‘হ্যারি পটার’ সিরিজে গিলডেরয় লকহার্ট হচ্ছেন কিট হারিংটন

আপডেট সময় : ০৭:১৪:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬