1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জোবায়ের সাকিব,জেলা প্রতিনিধি, পিরোজপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮

পিরোজপুর জেলার নাজিরপুর সদর ও পার্শ্ববর্তী তিন ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (২৬ আগস্ট) নাজিরপুরের পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম সম্মিলনী  মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. রাসেল সিকদার সহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল বিদ্যালয়ের সভাপতিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি উথান মন্ডল, ইনকিলাব প্রতিনিধি মোঃ জাহিদুল হক, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল আমিন হাজরা, বাংলাদেশ বেতার বরিশাল এর পিরোজপুর সংবাদদাতা অহিদুজ্জামান, এনটিভি অনলাইন প্রতিনিধি মোঃ মশিউর রহমান প্রমূখ।

পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের মতো শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকা প্রয়োজন।

 আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার জানান, শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

খেলা শেষে চ্যাম্পিয়ন বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দেরও সম্মাননা ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬