1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় জামায়াতে ইসলামীর ‘সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : মোঃ সুলাইমান
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ‘সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শাইখ ড. মোঃ আব্দুস সামাদ।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার সাবেক ডীন ড. মোহাম্মদ অলিউল্লাহ, ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এবং বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল জাযীরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হুসাইন।
সিম্পোজিয়ামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজ গঠনে তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সিম্পোজিয়ামে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ সুলাইমান

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ভোলায় জামায়াতে ইসলামীর ‘সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬