1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব ঠিক থাকলে আজ ২৮ আগস্টই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরে নির্ধারিত সাদা বলের সিরিজটি অনিশ্চয়তায় পড়ায় আপাতত স্থগিত হওয়ার পথে রয়েছে সফরটি। এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগামী বছরের শুরুর দিকে সফর আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। (ভারত) সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘ভারত সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। দুই বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক-সেদিক হতে পারে।’

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজও পিছিয়ে যায়।

চলতি বছরের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

এরই ধারাবাহিকতায় বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও সফরটি নিয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন সবকিছু নির্ভর করছে দুই দেশের বোর্ড ও সংশ্লিষ্ট সরকারের আলোচনার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬