1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে ‘দ্য এইচআর লঞ্চপ্যাড-২০২৬’ কর্মশালা অনুষ্ঠিত

‎ইবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ক্লাবের (IUHRC) উদ্যোগে একাডেমিক, নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘দ্য এইচআর লঞ্চপ্যাড ২০২৬ ফ্রেশার্স’ রিসেপশন অ্যান্ড ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৩০ আগস্ট) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাবের সভাপতি তুষার মালাকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সরকারী অধ্যাপক উম্মে সালমা লুনা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামসহ ক্লাবটির কার্যনির্বাহী সদস্য ও বিভাগর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজেন ডক্টরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হোসেন সাগর।

‎এসময় বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, পেশাগত প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

‎ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া বলেন, সমাজের অংশ হিসেবে আমাদের প্রত্যেকেরই নিজেদের, পরিবার, শিক্ষক, সহপাঠী, সমাজ, দেশ ও বিশ্বের প্রতি দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শিক্ষা ও জ্ঞান অর্জন জরুরি। দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞান, আর তা অর্জনের অন্যতম সহজ উপায় হলো শেখা ও পড়ার অভ্যাস গড়ে তোলা। শেখা ছাড়া আমরা সামনে এগোতে পারব না।

‎তিনি বলেন, ‘লঞ্চপ্যাড’ হলো নতুন কোনো কাজ বা যাত্রা শুরুর মজবুত ভিত্তি বা প্ল্যাটফর্ম। আজকের আয়োজনটি আপনাদের শেখা ও নতুন কিছু শুরু করার সেই ভিত্তি তৈরি করবে। আপনাদের মধ্যে রয়েছে নতুন রক্ত, সাহস ও অপার সম্ভাবনা। তরুণদের এই সম্ভাবনাই পারে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ; আর সেই ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করছে আজ আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর।

‎ক্লাবটির সভাপতি তুষার মালাকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাব শুধু একটি সাধারণ সংগঠন নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা আপনাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিজেকে বিকশিত করার সুযোগ তৈরি করে দেয়। বিবিএর একজন শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, নেটওয়ার্কিং এবং সমস্যা সমাধানের মতো ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত প্রয়োজনীয়। ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাবের মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মসূচি এবং ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে সদস্যদের মধ্যে এসব দক্ষতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য তাদের প্রস্তুত করা।

‎আকিব হাসান
‎ইসলামী বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইবির হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে ‘দ্য এইচআর লঞ্চপ্যাড-২০২৬’ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬