1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ কবি মাহফুজ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘মানুষ’ প্রকাশ

সাহিত্য ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২

বগুড়ার ধুনট উপজেলার তরুণ কবি মাহফুজ আহমেদ তার প্রথম কাব্যগ্রন্থ ‘মানুষ’ প্রকাশের মাধ্যমে সাহিত্যাঙ্গনে নিজের অবস্থান জানান দিয়েছেন। সমাজ, মানবিক মূল্যবোধ ও মানুষের জীবনসংগ্রামকে উপজীব্য করে লেখা এ কাব্যগ্রন্থ ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে।

২০০০ সালের ১৫ ডিসেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলায় জন্মগ্রহণ করেন মাহফুজ আহমেদ। স্কুলজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কবিতা প্রকাশের মাধ্যমে তরুণ পাঠকদের কাছে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি কবি, লেখক ও অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন।

কবি মাহফুজ আহমেদের দাবি, তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রভিত্তিক তথ্যভান্ডার IMDb-এ ভেরিফায়েড লেখক হিসেবে তালিকাভুক্ত। এছাড়া বিভিন্ন অনলাইন সাহিত্য প্ল্যাটফর্মে নিয়মিত কবিতা প্রকাশ করে আসছেন।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘মানুষ’-এ সমাজের অসঙ্গতি, মানবিক মূল্যবোধ, তরুণদের মনস্তত্ত্ব, স্বপ্ন, হতাশা এবং সংগ্রামের নানা দিক উঠে এসেছে। বইটি সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, “আমি আমার চারপাশের মানুষকে দেখে লিখি। তাদের কষ্ট, সংগ্রাম ও জীবনের গল্পই আমার লেখার মূল প্রেরণা। ‘মানুষ’ বইটি সেই সব মানুষের জন্য, যারা প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে।”

তিনি মনে করেন, বর্তমান সময়ে সাহিত্যচর্চা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই; ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাহিত্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এ কারণে অনলাইন মাধ্যমেও তিনি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন।

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর ইতোমধ্যে দ্বিতীয় বইয়ের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মাহফুজ আহমেদ। পাশাপাশি অভিনয়েও নিয়মিত হওয়ার পরিকল্পনা রয়েছে তার। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই তার ভবিষ্যৎ লক্ষ্য বলে জানান এই তরুণ কবি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

তরুণ কবি মাহফুজ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘মানুষ’ প্রকাশ

আপডেট সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬