1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাহাদুরপুর চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা

তুহিন আলম শার্শা (যশোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক চেয়ারম্যান পদে প্রার্থী আসাদুজ্জামান আসাদরে নির্বাচনী প্রচারণা করেছেন।
গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাহাদুরপুর বাজারে ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
আসাদুজ্জামান আসাদ বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে তিনি একটি সমৃদ্ধ, আধুনিক ও জনবান্ধব বাহাদুরপুর গড়ে তুলতে চান। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
কর্মসূচির শুরুতে বাহাদুরপুর বাজার এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাধারণ মানুষ,ব্যবসায়ী, দোকানদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী সাধারণ মানুষের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শাহিন আলম খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারীক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশারেফ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজ্জুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৪:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শার্শার বাহাদুরপুর চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ০৯:৩৪:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬