1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী, খুন, গুম হত্যাকারীরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নাজমুল হাসান মানিকগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য মন্ত্রী বলেছেন,জুলাই বিপ্লব ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছে, যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ খুন গুম হত্যাকারীরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সেই ভালোবাসার দৃষ্টিকোন থেকে দেশকে গড়ে তুলতে হবে।

আজ সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুয়া, অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের জুয়ার কারণে সমাজে অপরাধ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইয়াবাসহ সব ধরনের মাদকের বিস্তার বন্ধ করতে হবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, কোনো মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী, খুন, গুম হত্যাকারীরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬