1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া জেলা প্রতিনিধি : মোঃ আব্দুল আলীম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

সকাল সাড়ে ৭টায় দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিসূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোওয়া মাহফিল, মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি ঘিরে বগুড়ার ১৩টি উপজেলাতেই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৩:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৮:১৩:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬