1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সংকট নিরসনের আহ্বান সুব্রত চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিচার ব্যবস্থায় চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের পুত্র-কন্যাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। এ সময় সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, অ্যাডভোকেট লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাউন কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, সহসভাপতি নাজমা খানমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনাসহ এ পর্যন্ত সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

পাশাপাশি বিচারাধীন হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৯:৪২ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সংকট নিরসনের আহ্বান সুব্রত চৌধুরীর

আপডেট সময় : ১০:৪৯:৪২ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬