1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরুর প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের সার্বিক প্রস্তুতি এবং পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

বিশ্বমঞ্চের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির নেতৃত্ব গ্রহণকে দেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং সমসাময়িক বৈশ্বিক সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কোনো বাংলাদেশির জন্য এটি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

দীর্ঘ প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

আপডেট সময় : ১০:৩৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬