1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে, দক্ষিণ সিটি থেকে উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে তারা ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

জানা গেছে, এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে। ফলে বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তার ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

এদিকে, এনসিপি গত মার্চে জানিয়েছিল, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করে এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। সে সময় ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করার কথা জানিয়েছিল দলটি।

তবে দলীয় সূত্র বলছে, প্রায় ছয় মাস পর সেই অবস্থানে পরিবর্তন এসেছে। বর্তমানে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করার বিষয়ে দলটির মধ্যে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে সোমবার দুজনই নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৯:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১০:৩৯:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬