1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে : নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় আশির দশকে ফিরে যাওয়ার একটি ট্রেন্ড চলছে। বর্তমান সরকারকেও দেখে মনে হচ্ছে, তারাও যেন আশির দশকে ফিরতে চাইছে। তবে সরকার ট্রেন্ডের সঙ্গে থাকুক, সেটি যেন ইতিবাচকভাবে হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে। গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে সরকারের বিশেষ নীতি ও জাতীয় পরিকল্পনা থাকা প্রয়োজন।

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, শুধু স্নাতক তৈরির জন্য ৭১টি বিশ্ববিদ্যালয়ের চেয়ে গবেষণানির্ভর ১০টি কার্যকর বিশ্ববিদ্যালয় দেশের জন্য বেশি ফলপ্রসূ হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার ছাড়া তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। সরকারি চাকরির ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের দ্বৈত নীতি ও সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

এনসিপি তরুণ ও শিক্ষার্থীদের দল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তরুণদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা নিয়েই তারা সামনে এগিয়ে যেতে চান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬