1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরের আগে সাময়িকভাবে ওই স্থানে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঠানো হয়। তবে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে বাধা সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

তবে প্রাথমিক বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি সিরিয়ার কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে।

এর আগেও গোলাবারুদ বিস্ফোরণ

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন।

ইদলিবসহ সিরিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের সংঘাতের কারণে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধের অবশিষ্টাংশ ছড়িয়ে রয়েছে। এগুলো অপসারণ ও নিরাপদ স্থানে স্থানান্তরের কাজের মধ্যেই সাম্প্রতিক সময়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২১:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

আপডেট সময় : ০৫:২১:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬