1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাদক-সন্ত্রাসসহ অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলতলা (থানাপাড়া) এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী সদস্য অয়ন চৌধুরী ও ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান।

এ ছাড়া স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী সভায় উপস্থিত ছিলেন।

সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বুলবুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ কোনোভাবেই এলাকায় স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। তবে অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, এটি তরুণ প্রজন্মকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এলাকায় মাদক বিক্রি বা সেবনের কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওসি বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও যোগাযোগ বাড়লে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

তরুণদের বিষয়ে তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও বন্ধুদের বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা প্রয়োজন। পাশাপাশি তরুণদের খেলাধুলা, পড়াশোনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি অয়ন চৌধুরী বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জিল্লুর রহমান বলেন, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতা। এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা গোপন না রেখে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম নুরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভা শেষে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গীতে মাদক-সন্ত্রাসসহ অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৭:৩২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬