অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারের নেতৃত্বে ইনোভেশন ফেয়ারে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের উদ্ভাবনী প্রকল্প
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপ ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর নভোথিয়েটারে ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য—‘Innovate to Market’ বা ‘উদ্ভাবন থেকে বাজার’।
মেলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) স্টলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ উপস্থাপন করেছে সময়োপযোগী ও সম্ভাবনাময় একটি উদ্ভাবনী প্রকল্প—‘Shaping the Future with Jute Fiber: Development and Commercialization of Innovative Materials.” প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের সহজলভ্য পাট ও পাটজাত অবশিষ্টাংশকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চমূল্যের ও পরিবেশবান্ধব উপাদানে রূপান্তর করা।
এই প্রকল্পের বিশেষ আকর্ষণ হলো পাটকাঠিকে (Jute Stick) pyrolysis প্রক্রিয়ার মাধ্যমে Biochar এবং Activated Carbon রুপান্তর, এবং পরবর্তীতে সেই Activated Carbon ব্যাবহার করে Electrode Material প্রস্তুত করে Supercapacitor তৈরি। অর্থাৎ, কৃষিজ অবশিষ্ট হিসেবে পড়ে থাকা পাটকাঠিকে মূল্য সংযোজনের মাধ্যমে এমন একটি উন্নত কার্বনভিত্তিক উপাদানে রূপান্তর করা হচ্ছে, যা ভবিষ্যতে Energy Storage, Fast Charging এবং Renewable Energy Integration-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহারের সম্ভাবনা রাখে।
এই উদ্যোগের মাধ্যমে Waste Valorization, Circular Economy, Green Technology এবং Sustainable Energy Storage-এর ধারণাকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার একটি দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে শুধু প্রচলিত ফাইবার হিসেবে নয়, বরং উন্নত প্রযুক্তি, উদ্ভাবন ও বাণিজ্যিক সম্ভাবনার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার পথও এই প্রকল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ করে পাটকাঠির মতো অব্যবহৃত বা কম মূল্যায়িত কৃষিজ সম্পদকে শক্তি সংরক্ষণ প্রযুক্তির উপযোগী উপাদানে রূপান্তরের এই ধারণা বাংলাদেশের টেকসই ও সবুজ প্রযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
প্রকল্পটি Jute Polymer Nanotechnology Research Group, Department of Textile Engineering, Mawlana Bhashani Science and Technology University-এর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য উপস্থাপন।
প্রকল্প টিমে প্রধান গবেষক হিসেবে আছেন প্রফেসর ড. মো. মাহবুবুল বাশার এবং প্রকল্প টিম হিসেবে আছেন প্রভাষক মো. শাহাবুল হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম এবং মো. আব্দুর রহমান। গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে পাটকাঠিকে ভবিষ্যতের Energy Storage Technology-এর সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণামুখী অগ্রযাত্রার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

























