1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছে দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মনোনীত নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ সংগীতে কণ্ঠশিল্পী শবনম মুশতারীরকে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার সন্ধ্যায় ঢাকায় শিল্পীর বাসায় গিয়ে এই পদক প্রদান করা হয়।

পদক প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পদক কমিটির সদস্য প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং পদক কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী, পি এস টু ভিসি আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শবনম মুশতারীর একমাত্র মেয়ে শামারুখ মাহজাবীন ও তাঁর নাতি জাফির জামান চৌধুরী।

উল্লেখ্য নজরুল সংগীত চর্চা ও প্রচার-প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ‘নজরুল পদক-২০২৬’-এর জন্য মনোনীত করা হয়। এছাড়া নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে পদক প্রদান করা হয়। ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পদক দুটি প্রদান করার কথা থাকলেও শিল্পী শবনম মুশতারী শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নি। যথাযথ সম্মানের সাথে তাঁর বাসায় গিয়ে এই পদক তাঁর হাতে তুলে দেওয়া হয়। এসময় মাননীয় ভাইস-চ্যান্সেলর এই বরেণ্য শিল্পীর সুস্থতা প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছে দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬