1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড ও জরিমানা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে মো. লাল চান মিয়া ও তাঁর ছেলে মো. ইদু আলীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে মো. লাল চান মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাঁর ছেলে মো. ইদু আলীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও পারিবারিক দায়িত্ববোধ আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬