1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

পঞ্চগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে এ আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুটকিবাড়ি’।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক, সাংবাদিক, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের স্বপ্ন, শিক্ষকদের পরিশ্রম এবং পুরো এলাকার গর্ব। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে।
তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সামনে উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করাও জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না। পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং, দিকনির্দেশনা ও শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির বিষয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার কথাও জানান তারা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করার এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে ফুটকিবাড়ি ও আশপাশের এলাকায় একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার

আপডেট সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬