1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষতন্ত্র নিয়ে ফাতিমা সানা শেখের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮২

চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে অভিনেত্রীদের অভিযোগ নতুন নয়। এবার এ বিষয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

আসন্ন কোর্টরুমভিত্তিক সিরিজ ‘হুঙ্কার–দ্য রোর’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতন্ত্র নারীদের কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে কথা বলেন ‘দঙ্গল’খ্যাত এই অভিনেত্রী।

মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাতিমা বলেন, ‘পুরুষতন্ত্রকে কেবল পুরুষদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। কারণ নারীরাও এমন এক ব্যবস্থার অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসে আছে।’

তিনি আরও বলেন, ‘পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়। নারীরাও এর অংশ, তারাও এর অন্তর্ভুক্ত। এটি মানুষের অভ্যন্তরীণ রূপ। আমরা সবাই এই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমাদেরই এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে ফাতিমা জানান, তিনি এমন অনেক বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে শুরুতে তাঁকে বলা হয়েছে, কোনো একটি সিনেমার চরিত্র তাঁর জন্য দুর্দান্ত হবে।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি এমন অনেক মিটিংয়ে ছিলাম, যেখানে কক্ষে ঢোকার পর প্রযোজক বলেন, এটি আপনার জন্য দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। কারণ, সেখানে চরিত্রটি এমন এক নারীর, যিনি নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে লড়াই করছেন।’

তবে নিজের মতামত প্রকাশ করতে গেলেই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ করেন তিনি। ফাতিমা বলেন, ‘হাস্যকর বিষয় হলো, আপনি যখন নিজের কোনো মতামত দিতে যাবেন, তখন তারা তা পছন্দ করবে না। তারা সেটি সহ্যই করতে পারে না। এরপর তারা উদ্ভট সব কারণ দেখাতে কিংবা পুরুষসুলভ কর্তৃত্ব ফলাতে শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘সহিংস অপরাধের শিকার হলে একজন নারী কেমন বোধ করেন—তা পুরুষরাই আমাদের শেখাতে আসেন!’

এসব প্রতিকূলতার মধ্যেও নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন ফাতিমা। তাঁর পরামর্শ, ‘নিজের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং লড়াই করা শিখতে হবে।’

সিরিজে আপসহীন পুলিশ কর্মকর্তা

‘হুঙ্কার–দ্য রোর’ সিরিজে পুলিশ, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের ভূমিকা কীভাবে সমাজকে প্রভাবিত করে এবং ক্ষমতা ও জনমতের মাঝে কীভাবে সত্য জটিল হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে। এতে ফাতিমা সানা শেখকে একজন আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

বিরলা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিরিজটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স এবং মাঙ্গাতা ফিল্মস প্রডাকশন।

এর আগে ‘দঙ্গল’, ‘লুডো’, ‘ধাক ধাক’, ‘সাম বাহাদুর’ ও ‘আজিব দাস্তানস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন ফাতিমা সানা শেখ। এবার নতুন সিরিজে ভিন্নধর্মী চরিত্রে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

পুরুষতন্ত্র নিয়ে ফাতিমা সানা শেখের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ০৩:৫৬:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬