1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী সীমান্তে ২৭১ বোতল ফেন্সিবিলসহ যুবক আটক

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর নাগরভিটা বিওপির একটি বিশেষ টহলদল।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সীমান্তের মেইন পিলার ৩৭৭ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকায় অভিযান চালিয়ে মো. আলতাফুর রহমান (২৫)কে আটক করা হয়।

আটক আলতাফুর রহমান বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর পোস্ট এলাকায়।

অভিযানকালে তাঁর কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগিতাও চেয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৯:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গী সীমান্তে ২৭১ বোতল ফেন্সিবিলসহ যুবক আটক

আপডেট সময় : ১২:২৯:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬