1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটি ছিল তাদের হামলার লক্ষ্য। ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

সারি বলেন, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে হুথিদের এই দাবির তথ্য জানিয়েছে। তবে হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে, চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথি ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এই দাবি সামনে এলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬