1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগে ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

বরিস জনসনের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে তারা একই রেলপথ ব্যবহার করেন। তবে তারা যে ট্রেনে ছিলেন, সেটি হামলার শিকার হয়নি।রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া দাবি করেছে, সম্ভবত কূটনৈতিক ট্রেনটিই এই ড্রোনের লক্ষ্য ছিল।

সময়ের পরিবর্তনে অল্পের জন্য রক্ষা কূটনৈতিক ট্রেন
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রুশ হামলার আশঙ্কায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। আর যে ট্রেনটি হামলার শিকার হয়, সেটির যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হামলার মাত্র ১৫ মিনিট আগে।

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও। তবে তিনিও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।ইউক্রেন ও পোল্যান্ড—দুই দেশের কর্তৃপক্ষই জানিয়েছে, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৬:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

আপডেট সময় : ০৩:৩৬:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬