1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা প্রশাসনের অভিযানে কালিনগর ও বিলদহর ভাটোপাড়া থেকে অবৈধ কাঠামো উচ্ছেদ

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাশয়ে মাছের স্বাভাবিক চলাচল ও পানির প্রাকৃতিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে স্থাপন করা তিনটি কাঠামো উচ্ছেদ করা হয়। এতে জলাশয়ের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়া এবং মাছের অবাধ চলাচলের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ ধরনের অবৈধ কাঠামোর কারণে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাশয়ের পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাশয়ের স্বাভাবিক পরিবেশ, পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ স্রোতিজালসহ সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের অভিযানকে মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

উপজেলা প্রশাসনের অভিযানে কালিনগর ও বিলদহর ভাটোপাড়া থেকে অবৈধ কাঠামো উচ্ছেদ

আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬