1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত, দুবাইয়ে ফের বিতর্ক

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাইয়ে আবারও এশিয়া কাপের ট্রফি নিয়ে নাটকের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। গত বছর ভারতের পুরুষ দলের পর এবার নারী দলও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে।

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের ভারত। তবে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে নামেননি ভারতীয় দলের খেলোয়াড়রা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ অমল মজুমদার বলেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল নাকি নিল না, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআইয়ের। আমাদের এ নিয়ে কিছু বলার নেই।’

গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। পুরুষদের এশিয়া কাপ জয়ের পর ভারতের খেলোয়াড়রা নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেদিন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে শিরোপা উদযাপন করেছিল। সেই ট্রফি এখনো এসিসির দপ্তরে রাখা আছে বলে জানা গেছে।

এবার ভারতের নারী দলের খেলোয়াড়রাও চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে যাননি। তবে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ড্রেসিংরুমে গিয়ে নন্দিনী শর্মার হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দেন।

এর আগে ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শ্রীলঙ্কা দলের হাতে রানার্সআপের চেক ও মেডেল তুলে দেন নাকভি। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপরই স্টেডিয়াম ছাড়েন তিনি। তবে এবার ট্রফি সঙ্গে করে নিয়ে যাননি।

পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করলে পাকিস্তানের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। এরপর ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচেও এর প্রভাব দেখা যায়। এশিয়া কাপ বা আইসিসির কোনো ইভেন্টে মুখোমুখি হলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর ঘটনা ঘটেনি।

পরপর দুই বছর এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ভারতীয় দলের এমন অবস্থান ক্রিকেটের মাঠে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাবকে আবারও সামনে নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪১:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত, দুবাইয়ে ফের বিতর্ক

আপডেট সময় : ০৩:৪১:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬