1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি মুকসুদপুর কলেজে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ

মোঃ বাদল শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে আইসিটি জ্ঞানের বিকল্প নেই। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ক্রমবর্ধমান ব্যবহারের এই সময়ে প্রযুক্তির যথাযথ ও দায়িত্বশীল প্রয়োগ সম্পর্কে সবার ধারণা থাকা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর, সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, ফিরোজ মাহমুদ, সিনিয়র প্রভাষক এনামুল হক, কবির উদ্দিন আহমেদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আইসিটি এক্সপার্ট প্রভাষক আহমেদ হাসান রাজীব, প্রভাষক সুশান্ত কুমার মণ্ডল ও প্রভাষক শাহিন আলম।

প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, অফিস ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ার পাশাপাশি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সরকারি মুকসুদপুর কলেজে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬