এসআই নবী হোসেনের মেয়ে হাবিবা আক্তার ইতির এসএসসিতে অভাবনীয় সাফল্য”
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে হাবিবা আক্তার ইতি। সে পুলিশের এসআই নবী হোসেনের মেয়ে।
ইতির এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে খুশি ও আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। ইতির মা মোছাঃ পারভীন খানম জানান আমার মেয়ে ইতি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল, নিয়মিত পড়াশোনা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এ কৃতিত্ব অর্জন করেছে। তিনি বলেন –
ইতি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।
হাবিবা আক্তার ইতির এই সাফল্যে গর্বিত তার বাবা-মা ও আত্মীয় স্বজন এবং শিক্ষক শিক্ষিকা। তারা ইতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
ইতির বাবা সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই নবী হোসেন বলেন, মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও মেয়ের পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সে যেন ভালো রেজাল্ট ও আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
ইতির কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।


























