1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

(চট্টগ্রাম) প্রতিনিধি: মোহাম্মদ আমানত হোসাইন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে পাঁচ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকালে দেওদিঘী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বৈধ ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র না থাকা এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি পৃথক মামলা করা হয় এবং পাঁচজন অভিযুক্তকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রেখে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
​সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, “ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা এবং খাবার তৈরির ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা আইনত বাধ্যতামূলক। সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪২:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সাতকানিয়ার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪২:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬