1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটির পক্ষে ২৬২ ভোট এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিলটির মূল লক্ষ্য ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়ানো। বিলটি উত্থাপন করেছিলেন প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এখন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

নতুন আইনের আওতায় ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষর করা ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’-এর মেয়াদও বাড়ানো হয়েছে। আইনটির বর্তমান মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ব্যবস্থায় তা আরও পাঁচ বছর কার্যকর থাকবে।

ভোটাভুটির সময় ডেমোক্র্যাট দলের কয়েক ডজন প্রতিনিধি নিজ দলের অবস্থান থেকে সরে এসে অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে বিল পাস

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬