1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করে পরবর্তী সময়ে দলীয়ভাবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে মির্জা ফয়সল আমিন ছাড়াও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র) মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনজনই দলীয় পার্লামেন্টারি বোর্ডের সামনে পৃথকভাবে সাক্ষাৎকার দেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। অন্যদিকে সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

বিএনপির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং মনোনয়নের সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬