1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছর পর রাজেশের সুরে গাইলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা গানের জনপ্রিয় সুরকার-গায়ক জুটি রাজেশ ঘোষ ও আসিফ আকবর আবারও একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘ আট বছর পর রাজেশের সুরে নতুন গান গাইলেন আসিফ আকবর। শনিবার (১৯ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

সুখবরটি জানিয়েছেন সুরকার রাজেশ। তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটি বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।’

দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে রাজেশ বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। ফলে তার সঙ্গে গান করার অভিজ্ঞতা বরাবরই দারুণ।’

রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তার নিজের। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

রাজেশের সুরে আসিফের নতুন গান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় এই জুটির নতুন কাজ শুনতে এখন অপেক্ষায় শ্রোতারা।

যেভাবে জনপ্রিয় হয়েছিল জুটি

২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে রাজেশ ঘোষের পরিচয় হয়। প্রায় এক বছর পর তারা একসঙ্গে গান করা শুরু করেন। এরপর রাজেশের সুরে এবং প্রদীপ সাহার কথায় আসিফের কণ্ঠে একের পর এক গান জনপ্রিয়তা পায়।

রাজেশের সুরে আসিফ আকবরের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে—‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

৮ বছর পর রাজেশের সুরে গাইলেন আসিফ আকবর

আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬