1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে অস্বচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তির দায়িত্ব নিয়েছেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা কামাল হোসেন। আর্থিক সংকটের কারণে যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থেমে না যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়া তিন শিক্ষার্থী হলেন—সুব্রত বর্মণ, হৃদয় চন্দ্র দে ও কামরান হোসেন জয়। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধন কার্ডের তথ্য অনুযায়ী, তারা মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং মানবিক বিভাগে পড়াশোনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিকসহ বিভিন্ন কারণে এই তিন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিষয়টি সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নজরে এলে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নিতে নির্দেশ দেন। পরে তাঁর নির্দেশনায় তাদের এইচএসসি পর্যায়ে ভর্তির দায়িত্ব নেন কামাল হোসেন।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কামাল হোসেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

এ উদ্যোগের ফলে তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আরও সুগম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া রোধে সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শিক্ষার প্রসার আরও ত্বরান্বিত হবে।

শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতার এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন সামাজিক উদ্যোগ শুধু তাদের শিক্ষাজীবনই এগিয়ে নেবে না, বরং ভবিষ্যতে সমাজের অন্যান্য মানুষকেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৮:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মধ্যনগরে অস্বচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন

আপডেট সময় : ০৩:১৮:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬