সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের, একাদশে চার পরিবর্তন
মালয়েশিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের লক্ষ্যে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ। দীর্ঘ সময় পর মূল একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামালের সঙ্গে একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম এবার একাদশে জায়গা পাননি।
আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হতাশা পেছনে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে হামজা চৌধুরী ও শমিত সোমদের দল।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে সিঙ্গাপুর, আর একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ
মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম
ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, শেখ মোরসালিন, রাকিব হোসেন



























