1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নুর হোসেন শার্শা(যশোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ আব্দুল মান্নান (৫২)কে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলায় Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫D ধারাসহ Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শার্শা থানার এসআই আশীষ সরকার, এসআই মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (৩০ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাশকতা, সহিংসতা কিংবা যেকোনো ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬