1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, “প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, তারা কখনো বোঝা নয়। তাদের সারাজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়েই আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সরকারের পাশাপাশি প্রতিটি পরিবার, সমাজের বিত্তবান এবং তরুণ প্রজন্মকে প্রবীণদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “প্রবীণদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সমাজে যেন কোনো প্রবীণ ব্যক্তি অবহেলা বা নির্যাতনের শিকার না হন, সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তজুমদ্দিন দ্বীপাঞ্চল ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হেলাল লিটন এবং মানব সেবা সংস্থার সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী। তারা তাদের বক্তব্যে প্রবীণদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিনোদন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রবীণদের জন্য চালু থাকা সরকারি বিভিন্ন ভাতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, স্থানীয় সাংবাদিক সুলাইমান পোদ্দার, রুবেল চক্রবর্তী, মমিনুল ইসলাম সহ বিভিন্ন বয়সে প্রবীণ বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬