পূর্বধলা উপজেলা বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ
পূর্বধলা উপজেলা খলিশাউড় ইউনিয়নে এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী রবিউল আউয়াল ওরফে রবিনকে মামলার ১৬ দিন পর গ্রেফতার করে পুলিশ।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ তথ্য প্রযুক্তির সহায়তাই ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিন খলিশাউড় ইউনিয়নে পাবই গ্রামের ইউপি সদস্যের ছেলে।
এজাহার সূত্রে জানাগেছে, ভোক্তভোগী নারী জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। বিবাহ বিচ্চেদের পর ৪ বছরের সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করতেন। গত ১৬ সেপ্টেম্বর বিকালে বাড়ির পাশে গেলে ফাঁকা ঘরে নিয়ে তাকে ধর্ষন করা হয়।
স্থানীয় একজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরবর্তীতে ভোক্তভোগীর বাবার দায়ের করা মামলার তদন্ত শুরু করে পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেব-১ এর সহযোগিতায় আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাটানো হয়েছে।
অপরাধের সঠিক তদন্ত প্রমানের জন্য আদালতের কাছে ডিএনএ ফ্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
সংবাদ প্রেরক,
মোঃ হাসিবুর রহমান
ময়মনসিংহ জেলা, গৌরীপুর উপজেলা।
























