1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা – আমার ভয় হয়

আলেয়া মান্নান
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

_তুমি বলো, তুমি গোলাপ ভালোবাসো।_
_কিন্তু ছুঁতে সাহস পাওনি, কাঁটা আছে বলে।_
_তুমি বলো, তুমি শীত ভালোবাসো।_
_কিন্তু হেমন্ত আসলে, কম্বল জড়িয়ে নাও গায়ে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি গরম ভালোবাসো।_
_কিন্তু শীতল হাওয়া খোঁজো গ্রীষ্মের দুপুরে।_
_তুমি বলো, তুমি নদীর স্রোত ভালোবাসো।_
_কিন্তু দালানে বাস করো বর্ষার ভয়ে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি জোছনা ভালোবাসো।_
_কিন্তু রাতে তুমি বন্ধ ঘরে থাকো।_
_তুমি বলো, তুমি পাহাড় ভালোবাসো।_
_কিন্তু তার চূড়ায় তাকিয়েও দেখো না, সে উঁচু বলে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি ঝর্ণা ভালোবাসো।_
_কিন্তু সেখানে কভু দাঁড়াওনি, ভিজে যাবার শঙ্কায়।_
_তুমি বলো, তুমি ভালোবাসো আমায়।_
_কিন্তু তুমিই আবার বলো, ভুলে যেতে তোমায়।_
_পরিবার-পরিস্থিতির অজুহাত দেখাও।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি, ভালোবাসো আমায়।_

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৫:১২ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

কবিতা – আমার ভয় হয়

আপডেট সময় : ১২:৪৫:১২ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১১

_তুমি বলো, তুমি গোলাপ ভালোবাসো।_
_কিন্তু ছুঁতে সাহস পাওনি, কাঁটা আছে বলে।_
_তুমি বলো, তুমি শীত ভালোবাসো।_
_কিন্তু হেমন্ত আসলে, কম্বল জড়িয়ে নাও গায়ে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি গরম ভালোবাসো।_
_কিন্তু শীতল হাওয়া খোঁজো গ্রীষ্মের দুপুরে।_
_তুমি বলো, তুমি নদীর স্রোত ভালোবাসো।_
_কিন্তু দালানে বাস করো বর্ষার ভয়ে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি জোছনা ভালোবাসো।_
_কিন্তু রাতে তুমি বন্ধ ঘরে থাকো।_
_তুমি বলো, তুমি পাহাড় ভালোবাসো।_
_কিন্তু তার চূড়ায় তাকিয়েও দেখো না, সে উঁচু বলে।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_

_তুমি বলো, তুমি ঝর্ণা ভালোবাসো।_
_কিন্তু সেখানে কভু দাঁড়াওনি, ভিজে যাবার শঙ্কায়।_
_তুমি বলো, তুমি ভালোবাসো আমায়।_
_কিন্তু তুমিই আবার বলো, ভুলে যেতে তোমায়।_
_পরিবার-পরিস্থিতির অজুহাত দেখাও।_
_তাই তো আমি ভয় পাই,_
_যখন বলো তুমি, ভালোবাসো আমায়।_