1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোদা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্ব শিক্ষক দিবস

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২

শিক্ষকই জাতির মেরুদণ্ড এবং মানুষ গড়ার কারিগর”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম সোহাগ, মাজেদুল ইসলাম আকাশ, মহিলা দল নেত্রী মজিদা বেগম এবং এনজিও প্রতিনিধি আঞ্জুমান আক্তার।
আলোচনায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

বোদা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্ব শিক্ষক দিবস

আপডেট সময় : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬