কালিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রোজি হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।
চয়ন বিশ্বাস বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলে ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।
























