1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক ঘোষণা

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর প্রতীক চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিন প্রতীক বরাদ্দের পাশাপাশি প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা। পৌর শহরের কলেজপাড়া এলাকার জেলা নির্বাচন অফিসে আয়োজিত এ সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতীক অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ। জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেনের প্রতীক দাঁড়িপাল্লা।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি খাদেমুল ইসলাম নির্বাচন করবেন হাতপাখা প্রতীকে। খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন বটগাছ। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুকের প্রতীক ডাব।

প্রতীক পাওয়ার পর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আরও দৃশ্যমান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন কোনোভাবেই সংঘাত বা বিশৃঙ্খলায় রূপ না নেয়। প্রচার-প্রচারণাসহ পুরো নির্বাচনী কার্যক্রমে পারস্পরিক সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে আরও জমে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৫:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক ঘোষণা

আপডেট সময় : ১১:৪৫:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬