লক্ষ্মীছড়িতে একই পরিবারের নারী ও শিশুসহ চার সদস্যের ইসলাম গ্রহণ
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ৩ নম্বর বর্মাছড়ি ইউনিয়নের একই পরিবারের নারী ও শিশুসহ চার সদস্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা গেছে, তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পরিবারটির সদস্যরা ইসলামের সাম্য, শান্তি ও মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। ইসলাম গ্রহণের পর তাদের নতুন ইসলামী নাম রাখা হয়েছে মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ, আয়েশা ও আব্দুল্লাহ।
একই পরিবারের চার সদস্যের ইসলাম গ্রহণের বিষয়টি স্থানীয় এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। ধর্মান্তরিত পরিবারটির সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয় মুসলিম সম্প্রদায়সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



























