1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের অবস্থাই বেহাল। প্রয়োজনীয় আসবাবপত্র ও ফ্যানের সংকট রয়েছে। ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলা রানী সরকার বলেন, “জরাজীর্ণ ভবনে পাঠদান ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস মুসল্লী ও অভিভাবক শহীদ মৃধাও দ্রুত ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানান।
খাশিয়াল ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. ওহিদুজ্জামান বলেন, “জরাজীর্ণ ভবনের তালিকায় বিদ্যালয়টির নাম রয়েছে। অস্থায়ী ঘর নির্মাণের প্রস্তাবসহ দুটি ডিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৪:২১ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

আপডেট সময় : ১২:০৪:২১ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬