হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত ৩৫ জনের, হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০৭ জনের মধ্যে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, প্রাণঘাতী এই রোগে ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। গত মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে ১০৪ জন এবং উগসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন মারা গেছেন।
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন। হামের উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৪ লাখ ৫৫১ জনের মধ্যে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।






















