1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে আর্চারি এশিয়া কাপে ফাইনালে সাইমা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতার দ্বিতীয় স্টেজে দুর্দান্ত পারফরম্যান্স করে রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন। এর আগে কম্পাউন্ড নারী এককের ফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের বন্যা আক্তার। ফলে টুর্নামেন্টে আরও পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

মঙ্গলবার ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত সেমিফাইনালে কাজাখস্তানের জেমলিয়ানোভা আলেক্সান্দ্রাকে ৬-৪ সেট পয়েন্টে হারান সাইমা। পাঁচ সেটের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে এলিমিনেশন রাউন্ডের শেষ ষোলোতে পাকিস্তানের নাহিদ নিঘাতকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন সাইমা। সেখানেও একই ব্যবধানে আজারবাইজানের লালা আব্দুরহমানোভাকে পরাজিত করেন বাংলাদেশের এই আর্চার। প্রাথমিক রাউন্ডে ‘বাই’ পাওয়ায় সরাসরি এলিমিনেশন পর্বে খেলার সুযোগ পান তিনি।

বৃহস্পতিবার সোনার পদকের লড়াইয়ে ইরানের ফাল্লাহ মোবিনার মুখোমুখি হবেন সাইমা। ফাইনালে জয় পেলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবেন তিনি।

এদিকে রিকার্ভ পুরুষ এককে সেমিফাইনালে হেরে গেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ৬-৪ সেট পয়েন্টে পরাজিত হওয়ায় এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে তাঁকে।

কম্পাউন্ড পুরুষ এককেও সেমিফাইনালে হতাশ হতে হয়েছে বাংলাদেশের দুই আর্চারকে। নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৪০ স্কোরে হেরেছেন। অন্যদিকে তরিকুল ইসলাম মাত্র এক পয়েন্টের ব্যবধানে ১৪৫-১৪৪ স্কোরে পরাজিত হন। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে এবার মুখোমুখি হবেন বাংলাদেশের এই দুই আর্চার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৯:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইরাকে আর্চারি এশিয়া কাপে ফাইনালে সাইমা

আপডেট সময় : ০৪:২৯:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬