1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাবুল মিয়া তাহিরপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও নান্দনিক সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘টাঙ্গুয়ার হাওরকে পরিচ্ছন্ন রাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে হাওরের পরিবেশ সুরক্ষা, পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য ফেলা বন্ধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমদ রমজানের সঞ্চালনায় এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি দুলাল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং দৈনিক মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার এম. এ. রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। বিস্তীর্ণ জলরাশি, হিজল-করচের বন, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ও মাছের সমৃদ্ধ উপস্থিতি এ হাওরকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। কিন্তু পর্যটকদের অসচেতনতা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং প্লাস্টিক বর্জ্যের কারণে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

বক্তারা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র বর্জ্য না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।

এর আগে ওয়াচ টাওয়ার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে আলোচনা সভা শেষে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতির মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচি টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬